চোখ অনন্তের নির্জনতম সৃষ্টি মনে হয় কত অস্তগামী সূর্য সলিল কত ফুল, কত পাখি মরকত নীল সে ধরেছে তার গহিন তারায় তবু যেন ক্ষণে ক্ষণে সকলই হারায় সব কিছু হয়ে যায় ক্ষয় কিছুই সে রাখে না সঞ্চয় এটুকুও জানেনা সে হায় দু আঙুল দূরে বসে ঠায় তারই মত আরও এক শুন্য আর উপোসী হৃদয়...