ফাইনালি কবিতাটা কমপ্লিট করলাম। ছন্দ নিয়ে একটু নাড়া চাড়া, পরীক্ষা…
সবজে-নরম জড়াজড়ি
বাদলা ভোরের কলমকারি
কাজ
ভাবনা কতক এলোমেলো
লাজুকলতায় মন হারালো
আজ
বৃষ্টি বাদল সঙ্গে নিয়ে
একলা সকাল রিমঝিমিয়ে
চুপ
মন যেনো হয় বনপলাশী
চোখ চুরোলো অপূর্ব সেই
রূপ
অস্ত রাঙা রোদ বিকেলে
খোলা চুল সামনে এলে
যেই
তোমার ওই কাজললতা
থামাল সব কথকতার
খেই