
১) বলো সমারোহ ফুঁড়ে দিলে বল্লমের ফলা কদর্য বিশ্রী সব ছলাকলা দিয়ে দীন হৃদয় ভরালে আমাকে রাখলে তুমি আমার আড়ালে হাসো সমারোহ খল খল হাসো তোমার অগ্নিতে দগ্ধ কতশত অপূর্ণ হৃদয় তোমারি তো হয়েছে আজ জয় ক্রূর বাদ্যে নৃত্য করো অভুক্ত জঠরের মতো যা কিছু নান্দনিক সুস্থ সংযত লোভ আর স্পৃহা দিয়ে সবই লেপে দিলে পৃথিবী ভাগাড় হবে, কুড়ে খাবে শকুনে ও চিলে
অন্য কবিতাগুলি পড়তে আসুন বাংলা লাইভে।